সাইজ গাইড (Size Guide)
আংটি ও বালা বা ব্রেসলেট অর্ডার করার পূর্বে নিজের হাতের সঠিক মাপ জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার সঠিক মাপটি বের করুন।
১. আংটির মাপ (Ring Size)
একটি সুতা বা কাগজ কেটে আপনার যে আঙুলে রিং পরতে চান তার চারপাশে ভালো করে জড়ান। যেখানে জোড়া লাগবে সেখানে চিহ্নিত করুন। এরপর সুতাটিকে একটি স্কেলের ওপর বসিয়ে মিলিমিটারে দৈর্ঘ্য মেপে নিন এবং আমাদের কাস্টমার সার্ভিসের সাথে শেয়ার করুন।
২. বালার মাপ (Bangle Size)
আপনার হাতের কবজি থেকে ৪ আঙুল ওপরে একটি নরম ফিতা বা সুতা দিয়ে মেপে দেখুন। ইঞ্চি বা মিলিমিটারে আমাদের বালার সাইজ অনুযায়ী সঠিকটি নির্বাচন করুন।